1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত ও সদর এসি ল্যান্ড জসীম উদ্দিন প্রত্যাহারের দাবিতে তারিকুল ইসলামের অনশন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত ও সদর এসি ল্যান্ড জসীম উদ্দিন প্রত্যাহারের দাবিতে তারিকুল ইসলামের অনশন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ফেনীতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত ও সদর এসি ল্যান্ড জসীম উদ্দিন প্রত্যাহারের দাবিতে তারিকুল ইসলামের অনশন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনী, ৬ ফেব্রুয়ারি ২০২৬:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর দুই আসনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন গণ অধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী তারিকুল ইসলাম।
তারিকুল ইসলাম গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী এবং জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান। তিনি ফেনীর সন্তান হিসেবেও পরিচিত।
আজ ৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তিনি ফেনীর রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনেও অবস্থান নেন এবং দাবি আদায়ে অনশন শুরু করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রিটার্নিং অফিসার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। সকাল ১১টার পর রিটার্নিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রোমেন শর্মা সেখানে উপস্থিত হন। তিনি অনশনরত তারিকুল ইসলামকে লিখিত অভিযোগ দাখিলের শর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এই আশ্বাসের পর তারিকুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান গেইট থেকে সরে গিয়ে পাশের স্থানে বসে শান্তিপূর্ণভাবে তার কর্মসূচি অব্যাহত রাখেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার অনশন কর্মসূচি টানা ২৯ ঘণ্টা ধরে চলমান রয়েছে।
অনশন চলাকালে তারিকুল ইসলাম অভিযোগ করেন, ফেনী সদর এসি ল্যান্ড জসীম উদ্দিন নির্বাচনী পরিবেশে পক্ষপাতমূলক ভূমিকা পালন করছেন, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকিস্বরূপ। তিনি অবিলম্বে ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও বলেন,
“একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। প্রশাসনের কোনো কর্মকর্তা যদি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেয়, তাহলে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না।”
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে অনশন কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট