1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা চাঁদাবাজী এবং দুর্নীতি দূর হবে হাদি সহ প্রতিটি খুনের বিচার হবে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে জামায়াতের নির্বাচনী জনসভা চাঁদাবাজী এবং দুর্নীতি দূর হবে হাদি সহ প্রতিটি খুনের বিচার হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাজী আলী আকবর শ্যাম ল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

আজ শনিবার  (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে  হবিগঞ্জ নিউ ফিল্ডে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অসৎ ও দায়িত্বহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত।বাংলাদেশের জলে, স্থলে সব জায়গায় প্রাকৃতিক  সম্পদে ভরপুর, এদেশের জনগণ পরিশ্রমী হলেও ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।ডা. শফিকুর রহমান বলেন, ভিয়েতনাম আমাদের অনেক পরে স্বাধীনতা পেয়েও গৃহযুদ্ধের অভিশাপ কাটিয়ে আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। অথচ বাংলাদেশে এখনও দৃশ্যমান কোনো ইতিবাচক পরিবর্তন নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, হবিগঞ্জ কি সন্ত্রাসমুক্ত? নাকি এখানেও মানুষ চাঁদাবাজি, মামলাবাজি ও দুর্নীতির ভয়ে আতঙ্কিত।তিনি আরও বলেন, আজও মায়েরা ঘরের ভেতরে ও বাইরে নিরাপদ নন।তিনি আরো বলেন যদি জমায়ে সরকার গঠন করে তাহলে হাদীর,আবরার, আবু সাঈদ  প্রত্যেকটি হত্যার বিচার করা হবে।  সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না। দুর্নীতি সমাজকে গ্রাস করেছে।এ দেশ তিনি দুর্নীতিমুক্ত করবেন, ঘুষ মুক্ত করবেন।তিনি বলেন, এই দেশ আল্লাহ তায়ালার অপার নেয়ামতে ভরপুর হাওর-বাওর, কৃষি, ভূগর্ভস্থ সম্পদ সবই আছে। কিন্তু নির্বাচন এলেই কিছু মানুষ পীর-দরবেশ সেজে জনগণের সামনে আসে, নির্বাচনের পর তাদের আর খোঁজ থাকে না।আর দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে।ডা. শফিকুর রহমান বলেন, আমি নিজেও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এই দেশে অনেক মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তান রয়েছেন। আমরা সবাই একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু তা আজও কেউ পায়নি।জনসভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে জেলা আমীরের উদ্বোধনী বক্তব্যসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান।অনুষ্ঠান শেষে ডাক্তার শফিকুর রহমান হবিগঞ্জের চারটি আসনের চারজনের হাতে প্রতীক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট