1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ শামা ওবায়েদ ইসলাম রিংকু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ শামা ওবায়েদ ইসলাম রিংকু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমান দৈনিক প্রভাতী বাংলাদেশ সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর 

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “আপনাদের সাথে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়; এ সম্পর্ক মাটির, হৃদয়ের এবং আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই গভীর সম্পর্কের হিসাব করা সম্ভব নয়।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপি এই সভার আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন,বিগত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।নিজের প্রয়াত পিতার স্মৃতি চারণ করে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন সত্য ও ন্যায়ের পথে চলেছেন। কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি। তার সন্তান হিসেবে আমি কথা দিচ্ছি, আমি আপনাদের পাশে আছি এবং আজীবন থাকব। বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার জন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে এবং মেজর (অব.) শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া এবং সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনির মোল্লা, এজাজ কাজী, বেলায়েত হোসেন পিরু, সমাজপতি আউয়াল মুন্সি, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, শাহজাহান শরিফ, রাজিবুল হাসান পিলি,ওহিদুল মেম্বার যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, জসিম মোল্যা,লিটন কাজী,সাইফুল মুন্সি এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজয় করসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট