1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে নীরবে মানবসেবায় জিএমএস গ্রুপের এমডি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে নীরবে মানবসেবায় জিএমএস গ্রুপের এমডি

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

লালমনিরহাট সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে নীরবে কিন্তু ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জিএমএস কম্পোজিট লিমিটেড ও জিএমএস টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব শামসুল আরেফিন। প্রতি বছর ঈদ উপলক্ষে তিনি হতদরিদ্র চার থেকে পাঁচশ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুধু ঈদেই নয়—বছরের বিভিন্ন সময়ে এলাকার কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীদের দেখভালের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। পাশাপাশি শীত মৌসুমে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে মানবিক সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এতসব মানবিক কর্মকাণ্ডের পরও স্থানীয় বাসিন্দারা কখনো সরাসরি জনাব শামসুল আরেফিনকে দেখার সুযোগ পাননি। ভায়া বা প্রতিনিধির মাধ্যমে তাঁর পাঠানো সহায়তা নিয়মিত পৌঁছে যায় দুর্গম অঞ্চলের মানুষের হাতে। এতে এলাকাবাসীর কাছে তিনি হয়ে উঠেছেন এক নীরব দাতা, যাঁর মানবিকতা ছুঁয়ে যায় মানুষের হৃদয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, শামসুল আরেফিন সাহেবের প্রতি তাদের রয়েছে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তারা জানান, তাঁর এই নিঃস্বার্থ সহায়তা বহু অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছে।
এলাকাবাসী তাঁর ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করার পাশাপাশি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাদের মতে, শামসুল আরেফিনের এই মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট