
সালথায় ৩২ পিস ইয়াবাসহ আটক ১ যুবক
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মনির মাতুব্বর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
আটক মনির মাতুব্বর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. সাদেক মাতুব্বরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির মাতুব্বরকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।