মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

বাসাইলে সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

 

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল)

‘করবো সমবায়, গড়ব দেশ–সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আহমেদ আযম খান।

প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, সমবায়ের মধ্য দিয়ে আমরা যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমাদের মূলধন আরও বাড়াতে পারি, আমাদের ঋণের বিনিয়োগ বাড়াতে পারি এবং ঋণের আদায়ের হার বাড়াতে পারি—তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি।

​তিনি আরও বলেন, আমরা যারা সমবায়ী আন্দোলনের সাথে জড়িত, তাঁদের আরও একটু এগিয়ে আসা প্রয়োজন আছে। এই সমবায় আন্দোলন সারা বাংলাদেশে যদি সমৃদ্ধ হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এই সমবায় আন্দোলন বাসাইলসহ যদি আমরা ব্যাপকভাবে কৃষকদের মাঝে ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমে এগিয়ে যেতে পারি।

​মন্ত্রী সমবায়ের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, এই সমবায়ের মাধ্যমে মানুষকে সচেতন করা, মানুষকে স্বাবলম্বী করা, মানুষকে আর্থিক সহায়তা দেওয়া এবং মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা—এসব কিন্তু এই সমবায়ী আন্দোলনের মাধ্যমেই হতে পারে।

এতে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংল লিমিটেডের সভাপতি রাহেলা জাকির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা বিআরডিবির সহ-সভাপতি সাদেকুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক সাহা, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews