1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে ধানের শীষের  শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে ধানের শীষের  শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মো: কামাল হোসাইন ফয়সাল মির্জাগঞ্জ (পটুয়াখালী) 

‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মির্জাগঞ্জ  উপজেলা বিএনপির আয়োজনে জনসভা ছিলো মির্জাগঞ্জে ধানের শীষ প্রার্থীর শেষ নির্বাচনী জনসভা।রবিবার ( ৮ ফেব্রুয়ারী ) বিকাল ৪ ঘটিকায়  সুবিদখালী সরকারি র-ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন, পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ( ধানের শীষ প্রতীক) এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন যারা বিগত দিনে আওয়ামী লীগ করেছেন কিন্তু কোন মানুষের ক্ষতি করেননি তারা যেন হারানির শিকার না হয়।আর যারা আওয়ামী লীগ করেছেন এবং বিগত দিনে ষড়যন্ত্র করে মিথ্যা  মামলা হামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না আর যারা এসব আওয়ামী লীগ নেতাদেরকে টাকার বিনিময়ে  সেল্টার দিচ্ছেন  তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দেন।উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মৃধা ,সদস্য মোবারক আলী মুন্সি, ফিরোজ আলম গোলদার, ডা. সাইফুল ইসলাম রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস, পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি মোসা. জেসমিন জাফর, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১- ৬ নং ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে আসা বিএনপির নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিনত হয়। আলতাফ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। আলতাফ ভাইয়ের দুই নয়ন, পটুয়াখালী-১ আসনের উন্নয়ন। ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। এমন স্লোগানে স্লোগানে উপস্থিত নেতাকর্মীরা জনসভাস্থলে মাঠ ও আশপাশ এলাকা মুখরিত করে তুলে।পরে জনসভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট