
নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উওোলন, আনন্দ র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এস এম শরিফুল ইসলাম, কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, যুগশিখা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি গৌরাঙ্গ লাল দাস,
রনজিত কুমার হাদিয়া,তপন কুমার অধিকারী সহ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি, সফল সমবায় সমিতি ও সময়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।