1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসমাবেশ সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসমাবেশ সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :

শ্যামনগরে ধানের শীষের প্রার্থী জয়ী হলে এবং কেন্দ্রে বিএনপি সরকার গঠন করলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।সোমবার (০৯ ফেব্রুয়ারী) বিকালে শ্যামনগরের পাইলট হাই স্কুল মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আরও বলেন উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য শ্যামনগরে ২৫০ শয্যা হাসপাতাল নির্মান করা হবে।এছাড়া প্রাকৃতিকভাবে পরিবেশ সৃষ্ট থাকার সুযোগে শ্যামনগর সংলগ্ন পাঁচ নদীর মোহনায় সামুদ্রিক বন্দর গড়ে তোলা হবে।বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে ১২ ফেব্রুয়ারী ভোট দেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নীত করা হবে।প্রধান অতিথির বক্তেব্যে হুমায়ুন কবির আরও বলেন বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর না। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হলে সকলকে নিয়ে দেশ পুনগঠন করবেন তারেক রহমান।সভাপতির বক্তব্যে বিএনপি প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থ রক্ষার তিনি অঙ্গীকারাবদ্ধ। শ্যামনগরের জনগন নির্বাচিত করলে শ্যামনগরে মিনি এয়ারপোর্ট স্থাপনসহ তরুন ও যুব সমাজের অথনৈতিক সমৃদ্ধি অর্জনে নানামুখী কর্মপরিকল্পনার বাস্তবায়ন ঘটাবেন। অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে তার বলিষ্ট ভূমিকা থাকবে- দাবি করে তিনি আরও বলেন দলের কোন নেতা-কর্মী অত্যাচারী বা দখলবাজিতে জড়িত হলে তিনি মজলুমের পক্ষে অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাদেক আলী খান, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ, জেলা বিএনপি নেতা ও জজ কোর্টের পিপি এ্যাডঃ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহজাহান রনি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট