1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে ঝুঁকি,পূ র্ণ অর্ধেকের বেশি ভোটকেন্দ্র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে ঝুঁকি,পূ র্ণ অর্ধেকের বেশি ভোটকেন্দ্র

উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল, মাদারীপুর। 

মাদারীপুর জেলার ৩ টি সংসদীয় আসনে ভোটের লড়াইয়ে ২৫ প্রার্থী। জেলার মোট ৩৮১ টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪ টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছেন জেলা রির্টানিং কর্মকর্তা। বাকি ১৫৭ টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে উল্লেখ করা হয়। এ বছর জেলায় মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। মোট ভোটাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন এবং নারী ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৩ হাজার ৭ জন। এছাড়া জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১২ জন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্বাচনী মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে জেলায় মোট ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। যার মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ ও মাদারীপুর-৩ আসনে ১০ জন দায়িত্বে থাকবেন।

জেলার বিভিন্ন স্থানে ছয়শতাধিক সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে টহল সহ বিভিন্ন ডিউটিতে নিয়োজিত রয়েছেন। জানা যায়, নির্বাচনে প্রতিটি উপজেলায় ১০০ জন সেনা সদস্য দায়িত্বে থাকা সহ মাদারীপুর সদর উপজেলায় নিয়োজিত থাকবেন ২০০ জন সেনা সদস্য। এছাড়াও সুষ্ঠু ভোটের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত থাকবেন ৬ প্লাটুন বিজিবি সদস্য ও অর্ধশত র‌্যাব সদস্য।

নির্বাচন কমিশন সূত্রমতে, প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিয়োজিত থাকবে ৩ জন অস্ত্রধারী পুলিশ, ৩ জন অস্ত্রধারী আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য। এছাড়া সাধারণ ভোটকেন্দ্রে ২ জন অস্ত্রধারী পুলিশ ও ২ জন অস্ত্রধারী আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট