
মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান জেলা বিএনপি আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও প্রাথমিক মূল্যায়নের জন্য এই কমিটি কাজ করবে। তৃণমূলের মতামত, দলীয় ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, মনোনয়ন প্রত্যাশী আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র উক্ত কমিটির নিকট জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখ আগামী ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।