
মেহেদী হাসান খোকা, নির্বাহী সম্পাদক।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের কাছে নমিনেশন চাওয়ার ঘোষণা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এড. আলী হায়দার বাবুল। দল নমিনেশন দিলে তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
এক বিবৃতিতে এড. আলী হায়দার বাবুল বলেন, আসসালামু আলাইকুম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কাছে মেয়র পদে নমিনেশন চাইবো। নমিনেশন দিলে নির্বাচন করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করিবেন।
তিনি ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রনেতা। বরিশাল মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত দল করে আসছেন বলে জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন,জীবনে অন্য কোনো দল করেননি,কোনোদিন দলের সাথে বেইমানি করেননি। দলের দুর্দিনে রাজপথ থেকে দূরে সরে যাননি। বারবার কারা বরণ করেছেন। নিজেকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী করেননি। গত ১৭ বছরে আওয়ামী লীগের এমপি,মন্ত্রী,মেয়রের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী-বিএনপি করে ব্যবসা-বাণিজ্য করেন নাই।এড.আলী হায়দার বাবুল বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল আইনজীবী সমিতির সদস্য। নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে তুলে ধরে তিনি সকলের দোয়া কামনা করেছেন।