মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

ঢাকার ধামরাইয়ে টানা ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

 

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা

ঢাকার ধামরাইয়ে মাত্র পাঁচ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগী বাস মালিকরা ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

সর্বশেষ ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে। ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন লাগে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের ঈমান গাঙ্গাইল এলাকার মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের চরখুন্ড এলাকার আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মাসুদুর রহমান (৬০)। একটি সূত্রে জানা গেছে, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতামূলকভাবেই এই আগুন দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৮ নভেম্বর) ভোররাতে শরীফবাগ এলাকার আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই বাসটিও পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

তারও আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন অবস্থায় থাকা পাভেল পরিবহন এবং শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহন নামের আরও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ধারাবাহিক বাস পোড়ানোর ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সব মিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের আগেই সতর্ক করেছি এবং বাসগুলো নিরাপদে পাহারায় রাখার অনুরোধ জানিয়েছি। এই আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, চারটি ঘটনার মধ্যে দুই বাসের মালিক বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews