1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসন ফলাফল নিয়ে অসন্তোষ ভোট পূনঃগণনার দাবি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসন ফলাফল নিয়ে অসন্তোষ ভোট পূনঃগণনার দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসন ফলাফল নিয়ে অসন্তোষ ভোট পূনঃগণনার দাবি

এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নির্বাচনের ফলাফলের ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী। তিনি অভিযোগ করেছেন, প্রকাশিত বেসরকারি ফলাফলে নানা অসঙ্গতি রয়েছে এবং প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি।

শুক্রবার সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নুর আহমদ আনোয়ারী দাবী করেন, ৪ আসনের প্রকাশিত ফল অনুযায়ী তার সঙ্গে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান মাত্র ৯২৯। অথচ একই নির্বাচনে মোট ৪,৮৯৯টি ভোট বাতিল ও আপত্তিকৃত হিসেবে গণ্য করা হয়েছে, যা ব্যবধানের তুলনায় অস্বাভাবিক ভাবে বেশি বলে দাবি করেন।

তিনি উল্লেখ করেন, তার নিয়োজিত নির্বাচনী এজেন্টদের তথ্য অনুযায়ী-বহু কেন্দ্রে সঠিক ভাবে সিলকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের পর্যবেক্ষণের পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। কেন্দ্র ভিত্তিক ফলাফলে গড়মিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি।

তিনি দাবি করেন, তার প্রাপ্ত ভোট গণনায় কম দেখানো হয়েছে এবং এ কারণে ফলাফল নিয়ে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানিয়ে সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ, পোস্টাল ভোট পুনরায় যাচাই এবং প্রার্থী ও তার এজেন্টদের উপস্থিতিতে পুনঃগণনার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট