মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

মানিকগঞ্জে ডেলটা জেনারেল হাসপাতালে আবারও নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার ডেলটা জেনারেল হাসপাতালে আবারও মৃত্যুর ঘটনা ঘিরে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এবার সিজারিয়ান অপারেশনের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বাভাবিক প্রসবের কথা বলে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের সম্মতি ছাড়াই সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসকের অবহেলা ও অননুমোদিত অস্ত্রোপচারের কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা নুপুর আক্তার (২০) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ফাহিমের স্ত্রী।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টার দিকে স্বাভাবিক প্রসবের আশায় নুপুর আক্তারকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর সঙ্গে থাকা তাঁর ননদ হামিদা বেগমের অভিযোগ, হাসপাতালের নার্সরা স্বাভাবিক প্রসবের কথা বলে নুপুরকে পাশের একটি বেডে নিয়ে যান। পরে স্বজনদের কক্ষে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

হামিদা বেগমের দাবি, নবজাতক জন্মের পর তার হৃদস্পন্দন প্রতি মিনিটে ১৪০ ছিল। তবে পরবর্তী সময়ে শিশুটির মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁদের সম্মতি ছাড়াই সিজারিয়ান অপারেশন করা হয়েছে এবং চিকিৎসায় অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।

নবজাতকের বাবা ফাহিম এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে চিকিৎসক ডা. শ্যামলী আক্তার ও ডেলটা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. ইভি ফেরদৌস জানান, গণমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ডেলটা জেনারেল হাসপাতাল পরিদর্শন করা হবে। চিকিৎসক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই হাসপাতালে আগেও প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডেলটা জেনারেল হাসপাতালে এ ধরনের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত ১১ জানুয়ারি একই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ ওঠে।

নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী। স্বজনদের অভিযোগ, ওই দিন সকাল ৮টার দিকে গাইনি সার্জন ডা. সঞ্চিতা দস্তিদার তাঁর সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করেন মেডিকেল অফিসার ডা. আবু বক্কর সিদ্দিক।

অপারেশনের পর নিপা ঘোষের শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে দ্রুত মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্বজনেরা। এ ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তোলেন নিহতের পরিবার।

ঘটনার পর অভিযুক্ত দুই চিকিৎসকের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং ডেলটা জেনারেল হাসপাতালে গিয়েও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি বলে সে সময়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তৎকালীন সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম জানিয়েছিলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া গত বছরের ৩ নভেম্বরও একই হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় নবজাতকের বাবা লিখিত অভিযোগ করেছিলেন।

একই হাসপাতালে ধারাবাহিকভাবে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের দায়িত্বশীলতা এবং রোগীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews