মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর তুলে দেওয়ার আশ্বাস ড. মাসুদ এমপির

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View
  • বাউফল উপজেলা 

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও ছোট বোনের বিয়ের জন্য ১২ বছরের কষ্টার্জিত সাত লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক মোশাররফ হোসেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর সাজানো সংসার, দীর্ঘদিনের শ্রম আর ছোট বোনকে বিয়ে দেওয়ার স্বপ্ন। এমন কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অগ্নিকাণ্ডের পর ঢাকা থেকে ভিডিও কলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করে অতি সম্প্রতি মোশাররফ হোসেনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে নতুন করে ঘর নির্মাণের জন্য টিন ও আনুষঙ্গিক খরচ বহনের আশ্বাস দেন তিনি।

সহায়তা প্রদানকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এলাকার যেসব বিত্তবান মানুষ ইতোমধ্যে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ একজন মানুষ বিপদে পড়েছেন, কাল আমারও এমন বিপদ হতে পারে। তাই বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এটি শুধু মানবিক দায়িত্ব নয়, ইবাদতও।

তিনি আরও বলেন, আল্লাহর কোনো বান্দাকে সহযোগিতা করলে তিনি সবচেয়ে বেশি খুশি হন। ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহকে সন্তুষ্ট করা যায়, তেমনি তাঁর কোনো বান্দার দুঃখ-দুর্দশায় সহযোগিতার হাত বাড়িয়েও তাঁর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই আমাদের এ মহান কাজে এগিয়ে আসতে হবে‌।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাউফল পৌর জামায়াতের সেক্রেটারি নুর আলম, দাসপাড়া জামায়াতের সভাপতি ইবরাহিম খলিল, সাবেক পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় কৃষক মোশাররফ হোসেনের বসতঘরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় বসতঘরসহ সব মালামাল। আগুনে দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্রও পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews