1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুর -২ শামা ওবায়েদের আসনে ৬ প্রার্থীর জামানত হারালেন ৪ জন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুর -২ শামা ওবায়েদের আসনে ৬ প্রার্থীর জামানত হারালেন ৪ জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ফরিদপুর -২ শামা ওবায়েদের আসনে ৬ প্রার্থীর জামানত হারালেন ৪ জন

ওবায়দুর রহমান
দৈনিক প্রভাতী বাংলাদেশ সালথা উপজেলা প্রতিনিধি

ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনটি ভৌগোলিক দিক দিয়ে খুবিই গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু সহ মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ শেষে রাত ১১ টার দিকে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ১২১৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৯৩০৫ ভোট।

৬ জন প্রার্থীর মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) ও গণ অধিকার পরিষদের প্রার্থী সহ বাকী ৪ জনের জামানত বাজেয়াপ্ত হবে। ভোট গণনা শেষে দেখা যায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬১৭ ভোট, গণ অধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২৩৬৮ ভোট। ১১৭ টি ভোট কেন্দ্রে অনেক প্রার্থী ০ ভোট পেয়েছেন।

নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২.৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসাবে এই আসনে জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল কমপক্ষে ২৬ হাজার ৮৬৫ ভোট। কিন্তু প্রথম দুজন বাদে বাকি চার জন পেয়েছে মোট ৩৯১৭ ভোট। যা মোট বৈধ ২১৪৯১৬ ভোটের শতকরা প্রায় ২ ভাগ। এই আসনে মোট ভোট পড়েছে ২১৮৮৩১ ভোট এর মধ্যে বাতিল হয়েছে ৩৯১৫ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী এই আসনে দুজন বাদে ৪জনের জামানত বাজেয়াপ্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট