1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রোগীদের পাশে সিভিল সার্জন: ফেনী জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে আকস্মিক পরিদর্শন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্কঃ-বর্তমান প্রেক্ষাপট। রৌমারীতে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জ ব্দ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন আনোয়ার হোসেনকে কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল নেতাকর্মীরা কুমিল্লা-দাউদকান্দির গর্বিত সন্তান,মামুন হোসেন ভূইয়া জাতীয়তাবাদী যুব দলের সহ-সাধারণ সম্পাদক। মানব কল্যাণ ফাউন্ডেশনের আত্মপ্রকাশঃ মানবসেবায় নতুন অঙ্গীকার ঘাটাইল দেওপাড়া থেকে ঢাকার চুলায় কাঠ-লাকড়ি ব্যবসায় স্বাবলম্বী দেওপাড়ার মানুষ  লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে এক কিশোরকে চেপে দিয়ে পালানোর সময় জনতার হাতে আ ট ক। সাটুরিয়ার পশ্চিম কাওন্নারা গ্রামে মাদকবিরোধী ও সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব: মুহূর্তেই পুড়ে ছাই শতাধিক দোকান, কোটি টাকার ক্ষতির আশঙ্কা।

ভিডিও সংবাদ 👇👇

রোগীদের পাশে সিভিল সার্জন: ফেনী জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে আকস্মিক পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

ফেনীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী-এর গাইনী বহিঃবিভাগ আকস্মিক পরিদর্শন করেন মান্যবর সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।পরিদর্শনকালে তিনি গাইনী বহিঃবিভাগের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। চিকিৎসা সেবার মান,রোগীদের অপেক্ষার সময়, চিকিৎসকদের আচরণ এবং ওষুধ সরবরাহের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। এ সময় উপস্থিত রোগীরা হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন,সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।রোগীদের সন্তুষ্টিই আমাদের সেবার সফলতার মাপকাঠি।তিনি গাইনী বিভাগে পরিচ্ছন্নতা,সময়ানুবর্তিতা এবং রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. মো. জালাল হোসেন, ডা. তাহিরা এবং ডা. ফারজানা জেসমিন। তাঁরা গাইনী বহিঃবিভাগের চলমান কার্যক্রম সম্পর্কে সিভিল সার্জনকে অবহিত করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গাইনী বহিঃবিভাগে উল্লেখযোগ্য সংখ্যক নারী রোগী চিকিৎসা গ্রহণ করেন। মাতৃস্বাস্থ্য সেবা, প্রসূতি পরিচর্যা এবং বিভিন্ন গাইনীজনিত সমস্যার জন্য এখানে নিয়মিত চিকিৎসা প্রদান করা হচ্ছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের সরাসরি তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট