
জসিম উদ্দিন জেলা প্রতিনিধি
লক্ষীপুর
১২ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আলদাদপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ড্রেজার ও প্রায় সাড়ে তিন হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আলদাদপুর গ্রামের বিভিন্ন কৃষিজমি ও নদী তীরবর্তী এলাকা থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশ ও কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়ছে,
গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিলুফার ইয়াসমিন। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ৩৫০০ (সাড়ে তিন হাজার) মিটার পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়, যাতে তারা পুনরায় এই অপকর্ম চালাতে না পারে।
প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, পরিবেশ রক্ষায় এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় দায়িত্বে ছিলেন দত্তপাড়া পুলিশ ফাঁড়ি, স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং তহশিল অফিসের কর্মকর্তাগণ। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।