1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বগুড়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আসলাম হোসেন বিপু এবং শহর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এজাজ আহমেদ আসলাম, জামিল মাহমুদ, আব্দুল কাদের রানা, , রাসেল জিলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। শ্রমিক সমাজ, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে সিয়াম পালন করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
প্রয়োজনে শ্রমিকদের জন্য ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর ও ছোলা সরবরাহেরও আহ্বান জানান বক্তারা। পাশাপাশি দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে মাহে রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট