1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মনিটরের ভেতর গোপন কুঠুরি! রাজশাহীতে ১ কোটি ৫০ লাখ টাকার দেড় কেজি হেরোইন উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মনিটরের ভেতর গোপন কুঠুরি! রাজশাহীতে ১ কোটি ৫০ লাখ টাকার দেড় কেজি হেরোইন উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে চলন্ত একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডে থাকা মনিটরের ভেতরে গোপন কুঠুরি তৈরি করে লুকানো ছিল বিপুল পরিমাণ হেরোইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে সেই গোপন স্থান থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ডিএনসি জানিয়েছে,উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের বাসিন্দা।অভিযানে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। ডিএনসি জানায়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আলী আসলাম হোসেনের নির্দেশনায় এবং রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের তত্ত্বাবধানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার নতুন কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নতুন কসবা এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-১১-৫৫২৯) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ডে থাকা মনিটরের পেছনে সন্দেহজনক অংশ নজরে আসে।পরে সেটি খুলে দেখা যায়, মনিটরের ভেতরেই অত্যন্ত কৌশলে একটি গোপন কুঠুরি তৈরি করা হয়েছে।সেই গোপন কুঠুরির ভেতরে তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা ছিল মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন। প্রতিটি ব্যাগে ছিল ৫০০ গ্রাম করে মাদকদ্রব্য।অভিযান শেষে ডিএনসি কারটি জব্দ করে। পাশাপাশি গ্রেপ্তার আসামির কাছ থেকে একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, একটি ফিচার ফোন এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ দামকুড়া থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট