1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সর্বত্র বাংলাভাষার গুরুত্ব দিতে হবে- এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

সর্বত্র বাংলাভাষার গুরুত্ব দিতে হবে- এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সর্বত্র বাংলাভাষার গুরুত্ব দিতে হবে- এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

সংসদীয় আসন ২৪০-হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, পৃথিবীতে বহু ভাষা রয়েছে।

কিন্তু বাংলা ভাষার জন্য আব্দুস সালাম, আব্দুল জব্বার, বরকত ও রফিক প্রাণ দিয়েছেন। দেশের তরে যারা প্রাণ বিসর্জন দেন তারা শহীদ। সেইসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি রক্ত দিয়ে কেনা মাতৃভাষা বাংলাকে শুদ্ধরূপে লেখতে, পড়তে ও বলতে হবে। তবেই শহীদদের আত্মা শান্তি পাবে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি সময় করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে বসব। তাদের কথাগুলো শুনব। আমি চাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সমস্যাগুলো চিহ্ন করে দ্রুত সমাধান করার চেষ্টা করব।

জন মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে
প্রত্যেক কর্মকর্তাকে স্বীয় দায়িত্ব সঠিকভাবে পালন করতে আহবান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক,
অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান আহমদ, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,

জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক শেখ নুরুল ইসলাম,

কাউছার উদ্দিন রাসেল ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এদিকে শুক্রবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বানিয়াচং উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট