1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে ৩দিনের রাষ্ট্রীয় সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী- প্রেসক্লাব পরিদর্শন, সাংবাদিক কল্যাণে একাধিক ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে ৩দিনের রাষ্ট্রীয় সফরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী- প্রেসক্লাব পরিদর্শন, সাংবাদিক কল্যাণে একাধিক ঘোষণা

মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী এমপি আজ নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে এটিই তাঁর প্রথম সরকারি সফর। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম পর্ব হিসেবে তিনি এ পরিদর্শন সম্পন্ন করেন।

বেলা ১২টায় প্রটোকল অনুযায়ী নান্দাইলে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাক বাংলোয় তাঁকে গার্ড-অব-অনার প্রদান করা হয়। পরে তিনি নান্দাইল প্রেসক্লাবে যান এবং সেখানে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তাকে উত্তরণী এবং বেজ পরিয়ে দেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, নান্দাইলে একটি আধুনিক ও যুগোপযোগী প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ করা হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সাংবাদিকদের আর্থ-সামাজিক নিরাপত্তা জোরদারে কল্যাণ ফান্ড শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, ময়মনসিংহ বিভাগে তথ্যপ্রবাহ ও সম্প্রচার সুবিধা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের একটি পূর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র চালুর বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এসময় তিনি প্রেসক্লাবের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

উন্নয়ন ও সমন্বয়মূলক কার্যক্রমের অংশ হিসেবে দুপুরের পর প্রতিমন্ত্রী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিকেলে তিনি পারিবারিক কবরস্থান জেয়ারত শেষে সন্ধ্যার পর মোয়াজ্জেমপুর ইউনিয়নের নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে সেখানেই তিনি রাত্রিযাপন করবেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনসহ দলীয় নেতৃবৃন্দ এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর এ সফরকে নান্দাইলবাসী ও স্থানীয় সাংবাদিক সমাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। উন্নয়ন ও গণমাধ্যমবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নান্দাইলকে আরও সমৃদ্ধ ও আধুনিক করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট