মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

আন্তর্জাতিক শাহজালালে বিমানবন্দরের যাত্রীদের হারানো ব্যাগ এক ঘন্টার মধ্যে উদ্ধার করে দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ Time View

 

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। পরে ব্যাগটি যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এছাড়া বিমানবন্দরে বিভিন্ন সমস্যায় পড়া একাধিক যাত্রীকে সহায়তা করার পাশাপাশি নেশাগ্রস্ত অবস্থায় জনউপদ্রব সৃষ্টির অভিযোগে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে দণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।

পোস্টে তিনি লেখেন, প্রায় প্রতিদিন বিভিন্ন মানুষের ছোট-বড় অনেক সমস্যার সমাধান মহান আল্লাহ আমাদের মাধ্যমে করে দেন। একটু আন্তরিক চেষ্টায় আজকেও (শনিবার) বেশ কয়েকজনের বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। ঘণ্টাখানেক সময় সিসি ক্যামেরায় খুঁজে খুঁজে যাত্রীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিতে পেরেছি। আরেক প্রবাসী যাত্রীর অনলাইনে চেকইন থাকার পরও প্রায় মিস করা বিমান আমাদের টিম, এয়ারলাইন্স ও ইমিগ্রেশনের সহায়তায় তুলে দেওয়া গিয়েছে।

আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক আ.লীগের
এছাড়াও, হয়রানির শিকার আরেক প্রবাসীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা গিয়েছে বলে জানান তিনি।

অন্য এক প্রবাসীর পকেট থেকে পড়ে যাওয়া গোল্ড চুরি করা যাত্রী শনাক্তসহ আরও বেশকিছু কাজ করার সুযোগ হয়েছে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট নওশাদ লেখেন, এমন অনেক ভালো কাজ আমাদের সব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ টিম এয়ারপোর্ট এর প্রায় সবাই করছে প্রতিদিন।

অল্প মন্দের ভিড়ে অনেক ভালো কাজ আড়ালে থেকে যায়। একইভাবে আজ একজন নেশাগ্রস্ত গণউপদ্রবকারীকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি মোট ১৮ জনকে অপরাধ অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে। যেখানে সরাসরি না হলেও আরও কিছু মানুষের সমস্যা কমবে এবং অনেকেই উপকৃত হবে।

অনেক সময় সামান্য একটু চেষ্টায় অন্যের বড় উপকার হয় বলে মন্তব্য করেন তিনি। ম্যাজিস্ট্রেট নওশাদ খান আরও লেখেন, আন্তরিক চেষ্টা কঠিন সমস্যাগুলো সমাধানের পথ দেখায়। মানুষের প্রয়োজনে পাশে থেকে উপকার করতে পারা অনেক বেশি তৃপ্তির ও আনন্দের! সমস্যা সমাধানের পর মানুষের চোখে প্রতিফলিত কৃতজ্ঞতাবোধ ও নিজের ভালোলাগা সব কাজের সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজ করে।

শেষে তিনি লেখেন, মহান আল্লাহ আমাদের সবাইকে এই সুযোগ তৈরি করে দেন। সে সুযোগ কাজে লাগলে দিনশেষে নিজেকে স্বার্থক মনে হয়! ভালো থাকুক বাংলাদেশের মানুষ। ভালো থাকুক আমাদের বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews