
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য জননেতা মীর শাহে আলম এমপির নির্দেশনায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিষিদ্ধ ও অবৈধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় তারা সব সময় সজাগ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। দলীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা প্রস্তুত।
নেতাকর্মীরা আরও বলেন, জননেতা মীর শাহে আলম এমপির নেতৃত্ব ও নির্দেশনায় শিবগঞ্জ উপজেলা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে। দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করে সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
অবস্থান কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপির সমর্থকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতাকর্মীরা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।