
রামগতিতে প্রশাসনের অভিযানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে,
জসিম উদ্দিন
জেলা প্রতিনিধি
লক্ষীপুর
পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় একটি লাইসেন্সবিহীন ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) উপজেলার চর আফজল ইউনিয়নে অবস্থিত ‘মেসার্স শাহজালাল’ নামক অবৈধ ইটভাটায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ইটভাটাটির অবৈধ হাওয়াই চিমনি ও চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটাটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়, যাতে পুনরায় সেখানে ইট পোড়ানো না যায়।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয় এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় অংশ নেয় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার সবকটি উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।