
মোঃ শাহিন আলম, ভ্রাম্যমাণ।
অদ্য ৭ই নভেম্বর ২০২৬খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয়।
উক্ত আলোচনা সভায় সম্মানিত পুলিশ সুপার, গাজীপু মহোদয় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সকলকে জেলার অপরাধ দমনে জেলা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়।