মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Title :
মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর অনিয়মের অভিযোগ ।

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারীর অনিয়মের অভিযোগ ।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি:

সরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ অফিশিয়াল নথিপত্র যেখানে সুরক্ষিত থাকার কথা, সেখানে গভীর রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে সম্পূর্ণ অপেশাদার ও আপত্তিকর অবস্থায় কাজ করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের (বড়বাবু) বিরুদ্ধে।

গতকাল রবিবার (১লা নভেম্বর) রাত ১০ টার দিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ব্লকের একটি কক্ষের ভেতরের এমন একটি চিত্র প্রকাশ্যে এলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, নির্ধারিত কর্মঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও গভীর রাতে হাসপাতালের বড়বাবু তার কক্ষে কাজ করছিলেন। তবে ঘরের দরজা ও জানালা ভেতর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল। বাইরে থেকে উঁকি দিয়ে দেখা যায়, তিনি গায়ে কোনো পোশাক না রেখে (খালি গায়ে) চেয়ারে বসে সরকারি ফাইলে স্বাক্ষর করছেন। শুধু তাই নয়, তার কাজের টেবিলের ওপরেই রাখা ছিল সিগারেটের প্যাকেট ও লাইটার, যা সরকারি দপ্তরে সম্পূর্ণ নিষিদ্ধ।

সরকারি দপ্তরে গভীর রাতে একা দরজা বন্ধ করে কাজ করা এবং পোশাক ও আচরণের এমন চরম অবহেলা নিয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, গভীর রাতে দরজা বন্ধ করে ফাইলে এমন কী কাজ হচ্ছিল যা খালি গায়ে এবং ধূমপানের আমেজে করতে হবে? কোনো গোপন নথি জালিয়াতি বা অনৈতিক লেনদেনের উদ্দেশ্যে এই নৈশকালীন বৈঠকের আয়োজন কি না, তা নিয়ে সন্দেহ জোরালো হচ্ছে।

তবে এবিষয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে অডিট হবে কাজের খুব চাপ তাই রাতে ফাইল গুলো সাজিয়ে নিচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাকে জানিয়ে রাতের বেলা অফিসে কাজ করছি। খালি গায়ে ও টেবিলের উপর সিগারেটের প্যাকেট রাখা বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একে এম শাহীনুর রহমান এ বিষয়ে অবগত কি না জানতে চাইলে তিনি জানান, “বিষয়টি আমি অবগত নয়, আপনার মাধ্যমে জানলাম। একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।”

এবিষয়ে জেলা সিভিল সার্জন কর্মকর্তা আনিসুর রহমান মুঠো ফোনে জানান, এমন খবর পেয়েছি, ইতিমধ্যেই তাকে সতর্ক করা হয়েছে। তবে অফিসের দাপ্তরিক কাজে খালি গায়ে ও টেবিলের উপর সিগারেটের প্যাকেট রাখা বিষয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য যে,এর আগেও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী(অতিরিক্ত দায়িত্ব) বাবুল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অসদাচরণ ও নানা অভিযোগের বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের কার্যত কোনো ব্যবস্থা চোখে পড়ে নি। এনিয়ে হাসপাতালে কর্মরত স্টাফদের মাঝে নানা ধরনের আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews