
ডিমলায় ইয়াবা ট্যাবলেট সহ দুই(২) শীর্ষ মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আমজাদ হোসেন।
ডিমলা নীলফামারী প্রতিনিধ ঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার খোগাখড়িবাড়ি ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ হাসান আলী (১৮) পিতা – মোঃ মইনুল ইসলাম ২। মোঃ সোহেল আলম (২২) পিতা – মোঃ মজনুর রহমান। শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মলামাল সহ গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ান ৫১ বিজিবির অধীনস্থ থানারহাট বিওপি।
৪ নভেম্বর ২০২৬ ইং তারিখ অনুমানিক রাত ২১.৩০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে থানারহাট বিওপির টহল দল হাবিলদার মোঃ আলী ওসমানের নেতৃত্বে খোগা খড়িবাড়ি ইউনিয়নের আদাবাড়ি হাই স্কুল মাঠ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এবং ঘটনাস্থলে কৌশলগত অবস্থান গ্রহণ করে বিজিবি। সন্দেহভাজন ব্যক্তিগন ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের জন্য ঘটনা স্থলে পৌছে বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ১৫পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন -১টি ও সীম-১ টি মোট সিজার মূল্য- ৪৫,৯০০/= জব্দ করছে থানারহাট বিজিবি। গ্রেপ্তারকৃত ব্যক্তিগণ দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদক ক্রয় বিক্রয় সহ মাদক সিন্ডিকেট গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করিয়া যুব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করিয়া আসিতেছে।আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিদের নিকট হতে উদ্ধতীয় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় যেকোনো মূল্যে মাদকের চোরাচালান বন্ধ করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর এই জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।