মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

বগুড়ায় উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

 

জিহাদ কাজী,বগুড়া 

বগুড়ায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির মালিকানা, দলিলের বৈধতা ও পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংবাদ সম্মেলন করেছেন আইনুল শেখ (আনু)। এ সময় তিনি জমির মালিকানা সংক্রান্ত দলিলের সঠিকতা যাচাই, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং হয়রানিমূলক মামলা থেকে ন্যায়বিচার পাওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আইনুল শেখ (আনু) দাবি করেন, তাঁর পিতা মৃত ইনছান আলী শেখ ১৯৫৩ সালের ২৪ জুন ১২৩৪৫ নম্বর কবলা দলিলের মাধ্যমে তাঁর পিতা মৃত ভোলা শেখের কাছ থেকে বগুড়ার নিশিন্দা মৌজার সাবেক ৮৪ দাগে ১৪ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ভোলা শেখের মৃত্যুর পর তাঁর তিন ছেলে ওয়ারিশ সূত্রে সম্পত্তির উত্তরাধিকারী হন।

তিনি আরও জানান, ১৯৭৫ সালের ১৫ অক্টোবর ৩১০৬৯ নম্বর দলিলের মাধ্যমে মৃত ইনছান আলী শেখ ৯ শতক জমি মঞ্জুর শেখের কাছে বিক্রি করেন। অন্যদিকে, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর ১৬৩২৫ নম্বর দলিলের মাধ্যমে ড. শ্রী সন্তোষ কুমার সাহা তাঁর স্ত্রী ও পুত্রদের নামে একই দাগে ৬ দশমিক ২৫ শতক জমি ক্রয় করেছেন বলে দাবি করা হয়েছে।

আইনুল শেখের অভিযোগ, উক্ত সম্পত্তিতে তাঁদের পৈতৃক পরিত্যক্ত বাড়ি ও পূর্বপুরুষের কবরস্থান রয়েছে। বর্তমানে ড. শ্রী সন্তোষ কুমার সাহা তাঁর কেয়ারটেকারের মাধ্যমে ওই সম্পত্তি দেখাশোনা করছেন।

তিনি দাবি করেন, ২০০৮ সালের ১৬৩২৫ নম্বর দলিলের বর্ণনায় উল্লেখ করা হয়েছে, মৃত ইনছান আলী শেখ ১৯৭৫ সালের ১৫ অক্টোবর তাঁর ফুফুর কাছ থেকে নালিশি সম্পত্তি পেয়েছিলেন। অথচ একই তারিখের ৩১০৬৯ নম্বর দলিল অনুযায়ী, তিনি মঞ্জুর শেখের কাছে ৯ শতক জমি বিক্রি করেছিলেন। এ কারণে ২০০৮ সালের দলিলের বর্ণনা ও সম্পত্তির মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পৈতৃক সম্পত্তি ও দাদার কবরস্থান সম্পর্কে জানতে চাওয়াকে কেন্দ্র করে ড. শ্রী সন্তোষ কুমার সাহার কেয়ারটেকার বা ম্যানেজার ছানি মুকুলের মাধ্যমে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। জিআর মামলা নম্বর ৬৭৮/২৬। এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৮৫/৪২৭/৩৮০/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় একই পরিবারের ছয় ভাই ও তাঁদের বৃদ্ধা মাকে আসামি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আইনুল শেখ (আনু) ২০০৮ সালের ১৬৩২৫ নম্বর দলিলের বৈধতা যাচাই, জমির মালিকানা নিয়ে সৃষ্ট বিরোধের নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews