
।
ইউসুফ আলী শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধ:
বগুড়ার শিবগঞ্জের পৌর এলাকার বানাইল গ্রাম থেকে ১০ মাসের নবজাতক শিশু চুরির ঘটনায় দুই নারী অপহরণকারীকে ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামির নাম রুজিয়া (২০)।পিতা আব্দুর রাজ্জাক। এবং অপরজনের নাম জানা যায়নি (তিনি রুজিয়ার বান্ধবী)। প্রধান আসামি রুজিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকায়।
শুক্রবার (১৩ নভেম্বর) ২০২৬,সকাল ৮ টায় নিজ বাসা থেকে তাঁদের যৌথভাবে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা বা চক্রের মাধ্যমে একটি ১০ মাসের শিশু নিখোঁজ বা চুরির ঘটনা ঘটে। শিশুটিকে অন্যত্র বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে অপহরণকারীরা গোপনে পরিকল্পনা করে আসছিল। বিষয়টি নিয়ে শিশুর পরিবার ও স্থানীয় মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শিবগঞ্জ উপজেলার বানাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রধান অপহরণকারী রুজিয়ার বাড়ি থেকে তাঁকে এবং তাঁর পরিচয় অপ্রকাশিত এক বান্ধবীকে আটক করা হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার ডিবি পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানের জন্য সাধুবাদ জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হবে এবং চক্রের অন্য কোনো সদস্য জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।