
মেহেদী হাসান খোকা, নির্বাহী সম্পাদক।
বরিশালে এখন একটাই আলোচনা – মশিউর রহমান মঞ্জু। বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মঞ্জুর হাত ধরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা এখন চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ বলছেন,এইটা কি দল,নাকি আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র?
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ,মশিউর রহমান মঞ্জু দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকদের আশ্রয় দিয়ে যাচ্ছেন। যারা একসময় বিএনপির কর্মীদের উপর দাপট দেখাতেন,যাদের ভয়ে মানুষ কথা বলতে পারতো না,তারাই এখন মশিির রহমান মঞ্জুর ছত্রছায়ায় এসে নতুন করে দাপট দেখাচ্ছেন। আর যারা বছরের পর বছর জেল খেটেছেন, মামলা খেয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন,তারা এখন কোণঠাসা বরিশাল বিএনপির রাজনীতিতে।
প্রাথমিক শিক্ষক নেতা জাফরকে নিয়ে আলোচনা তুঙ্গে
এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা জহিরুল ইসলাম জাফর। এলাকার মানুষের দাবি, একসময় তিনি আওয়ামী লীগের খুব দাপট নিয়ে চলতেন। স্কুল, এলাকা,সব জায়গায় তার দাপট ছিল। এখন সেই জাফরই নতুন পরিচয়ে বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, বরিশাল স্টেডিয়ামের ছবিতে মঞ্জুর সাথেই একই ফ্রেমে জাফর ফরচুন মিজানকে হাসিমুখে দেখা যায়। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে,এতো ঘনিষ্ঠতা কিসের?
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,”আমরা সবাই চিনি, কে কেমন ছিল।এখন তারাই নেতা সেজে ঘুরতেছে,আর আসল ত্যাগীরা চুপ করে আছে।”
বহিষ্কারের পরে আবার পদ পদবি ফিরে পাওয়ায় মাঠে সক্রিয় হয়ে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন?অভিযোগকারীদের আরও চাঞ্চল্যকর দাবি, মশিউর রহমান মঞ্জুর কাজই নাকি ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দেওয়া। তাদের ভাষ্য, মঞ্জু দল থেকে বহিষ্কার হওয়ার পর থেকেই একটি দলের এজেন্ডা বাস্তবায়নে মাঠে গোপনে কাজ করছেন। বিএনপির ভেতরে থেকে বিএনপিকেই দুর্বল করা, ত্যাগীদের মধ্যে বিভেদ তৈরি করা, আর আওয়ামী লীগের লোকদের ঢুকিয়ে দেওয়াই নাকি তার মূল কাজ।
একজন সিনিয়র নেতা বলেন, “দলের ভেতরে যদি অনুপ্রবেশকারীরাই নেতা হয়, তাহলে সামনে বিপদ আসতে বাধ্য।
মাদক,টোকাই আর দাপট – অতিষ্ঠ সাধারণ মানুষ
এখানেই শেষ নয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, মঞ্জুর ছত্রছায়ায় মাদক ব্যবসায়ী থেকে শুরু করে টোকাই শ্রেণির অনেকেই এখন সক্রিয় হয়ে উঠেছে। রাস্তায়,মহল্লায় তাদের দাপটে সাধারণ মানুষ অতিষ্ঠ।
এই অবস্থায় বরিশালের ডিসি মহোদয়ের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি,অবিলম্বে তদন্ত করে এসব অনুপ্রবেশকারী ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে আইআনুক ব্যবস্থা নিতে হবে।
আপন চৌধুরী বাবুকে নিয়েও কানাঘুষা
এলাকায় কানাঘুষা রয়েছে, একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক কাউন্সিলরকে কেফায়েত হোসেন রনি যিনি জুলাই আন্দোলনে 5 নং ওয়ার্ডের টোকাই বাহিনী নিয়ে চৌমাথাতে বিএনপির উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বিতর্কিত কাউন্সিলর রনির এক সময়কার ডান হাত আপন চৌধুরী বাবুকেও নাকি তিনি মাদকের বিষয়ে প্রতিষ্ঠিত করছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন সময় ছবিতে তাকেও মঞ্জুর সাথে একই ফ্রেমে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।
মানুষের প্রশ্ন,যেখানে ত্যাগীরা এখনো মামলার ঘানি টানছেন, সেখানে এই লোকেরা কিভাবে এতো দ্রুত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন? এর পেছনে কে আছেন?
> মঞ্জুর আছে আওয়ামী লীগের আমলের ঠিকাদার এবং ফ্যাসিস্ট কাশি মিজান ও এক সময়ে খুলনাতে শেখ হাসিনার নামে ইপিজেড খোলা ফরচুন মিজান, আর রাজনৈতিক হিসেবে সেলটার দিচ্ছেন বরিশাল বর্তমান সিটি প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
সাধারণ মানুষের এখন একটাই দাবি – তদন্ত চাই। কারা আসল ত্যাগী,কারা অনুপ্রবেশকারী, তা খুঁজে বের করে দলকে বাঁচাতে হবে। না হলে বরিশালে বিএনপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে মশিউর রহমান মঞ্জু, জাফর ও আপন চৌধুরী বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে,এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
তবে বরিশালের মানুষ এখন অপেক্ষায় – কেন্দ্রীয় নেতৃত্ব কি এই অভিযোগ আমলে নিবে, নাকি সবকিছু ধামাচাপা পড়ে যাবে? জাফর সহ সংশ্লিষ্ট যাদের কথাই নিউজ করা হয়েছে তাদের সমস্ত ভিডিও এভিডেন্স ফুটেজ আমাদের হাতে সংরক্ষিত।