
আফজাল হোসেন শুভ
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে চলমান ‘প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ ২০২৬’-এ অংশগ্রহণ উপলক্ষে জেলা পুলিশ ময়মনসিংহের ‘পুলিশ স্পোর্টিং ক্লাব’ ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সরঞ্জাম ও জার্সি বিতরণ করা হয়েছে।
দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান এবং আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সরঞ্জাম ও জার্সি তুলে দেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবদুল্লাহ্ আল্-মামুন।
নতুন জার্সি ও ক্রীড়া সরঞ্জাম পেয়ে দলের খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিতরণকালে জেলা পুলিশ ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।