মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

লৌহজংয়ের দুই থানায় এক মাসে ৪৬ মামলা ৩০টিই মাদকসংক্রান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

 

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে গত এক মাসে দুই থানায় মোট ৪৬টি মামলা হয়েছে।এর মধ্যে ৩০টি মামলাই মাদকসংক্রান্ত। এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৭ জনের বিরুদ্ধে ১২টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব তথ্য তুলে ধরা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন,মাদক নিয়ন্ত্রণ,জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে তদন্ত কর্মকর্তা মনজুর আলম জানান,গত এক মাসে লৌহজং থানায় মোট ২৬টি মামলা হয়েছে।এর মধ্যে মাদকসংক্রান্ত ২১টি,নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত ৩টি এবং অন্যান্য ২টি মামলা রয়েছে।অন্যদিকে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো:আক্তার হোসেন জানান,গত মাসে এ থানায় মোট ২০টি মামলা হয়েছে।এর মধ্যে মাদকসংক্রান্ত ৯টি এবং নৌ-পুলিশের ৯টি মামলা রয়েছে।দুই থানার দেওয়া তথ্য অনুযায়ী,গত এক মাসে মোট ৪৬টি মামলার মধ্যে ৩০টিই মাদকসংক্রান্ত।অর্থাৎ মোট মামলার অর্ধেকেরও বেশি মাদক অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান,মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭ জনের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে।

সভায় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা,ওমর ফারুক অবাকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।সভায় পদ্মা সেতু উত্তর থানার ওসি মো:আক্তার হোসেন,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি,জনপ্রতিনিধি,স্থানীয় সাংবাদিক এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews