মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

 

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী কাম হিসাবরক্ষক মুহাম্মদ জিতু মিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অত্র  প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক সুলতান মাহমুদ এবং সুমনা আক্তার পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নুরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মিয়া, শিক্ষানুরাগী মোহাম্মদ ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবীর আলম, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক তাহাজ্জুদ আলী এবং নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দে।
এ ছাড়া বক্তব্য দেন জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরুজ আলী, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম, প্রভাষক মুস্তাক মিয়া, সেলিম আহমদ ও সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক অমিয় চন্দ্র কর, মুফাজ্জুল হোসেন, আবু শাহীন, আবু সাইদ, নিকেশ দাশ,বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন,দিরাই মধুপুর মানবসেবা পরিষদের পরিচালক নেজাবুল ইসলাম,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল হক, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন,পাথারিয়া বাজারের শাহজালাল অটোরাইস মিলের পরিচালক লুৎফুর রহমান,
সাবেক শিক্ষার্থী জিয়াউর রহমান, নুর আহমদ মিলন আজমল হোসেন,রোকন আহমদ,প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সহকারী তৈয়িবা আক্তার সুমা।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার, নবম শ্রেণির ফাবিয়া আক্তার, অষ্টম শ্রেণির মোবাশ্বিরা জান্নাত এবং সপ্তম শ্রেণির পর্শি রানী পাল বিদায়ী ব্যক্তিকে ঘিরে স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন কর্মীর কর্মজীবনের অবসান হলেও তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক প্রতিষ্ঠানের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। মুহাম্মদ জিতু মিয়া দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান ও কর্মময় স্মৃতি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মুহাম্মদ জিতু মিয়া আবেগাপ্লুত কণ্ঠে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, তা তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। কর্মজীবনের এই বিদায়ক্ষণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
অনুষ্ঠানের এক আবেগঘন মূহুর্তে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মুহাম্মদ জিতু মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন উপহার প্রদান করে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেন। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে বিদায়ী ব্যক্তির সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী সুন্দর জীবন কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews