মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
জনগণের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী তাহেরুল ইসলাম হঠাৎ বৃষ্টিতে সোনালি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা, দিশেহারা কৃষক; সরকারি সহায়তার দাবি লৌহজংয়ে ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়মে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মা-বোনদের পর্দা ও সম্মান রক্ষায় কঠোর সিদ্ধান্ত > লামা স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে মহিলা ওয়ার্ডে পুরুষ প্রবেশ নিষেধ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে গোলাম রব্বানী বিপুল—জনমনে বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা! ধামরাইয়ের সন্তান জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ১নং উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে বিল্লাল হোসেন মাতাব্বর, জনসেবার প্রত্যয়ে নির্বাচনী মাঠে দুর্গম এলাকার ১৪৭টি মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের আহ্বান ক্ষুধার সাথে বিদ্রোহ’—মানবিক বোধ ও প্রতিবাদের এক সাহিত্যিক বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন

সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ

শিক্ষার্থীদের আট দফা দাবি বাস্তবায়নে রাম্বল স্ট্রিপ স্থাপন শুরু, অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযান; ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

চট্টগ্রাম প্রতিনিধি :-

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যুর পর শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।
একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের হস্তক্ষেপের পর দুর্ঘটনাস্থলে রাম্বল স্ট্রিপ স্থাপন, অবৈধ পার্কিং উচ্ছেদ ও সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়ক ও রেলপথ থেকে অবরোধ তুলে নেন তাঁরা। এরপর সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য মঙ্গলবারই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
একই দিন দুর্ঘটনাস্থলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চিঠি পাঠায় জেলা প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) সেখানে রাম্বল স্ট্রিপ স্থাপনের কাজ শুরু হয়েছে।
এদিকে জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার মহাসড়ক ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কেডিএস ডিপোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সড়কের দুই পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এ সময় কেডিএস কর্তৃপক্ষের লিখিত বক্তব্যও নেওয়া হয়।
অভিযানে অবৈধ দখল ও সংশ্লিষ্ট অনিয়মের ঘটনায় ১৫টি মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সড়ক প্রশস্তকরণের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নিহত শিক্ষার্থী মাইশা মুশফিরাতের পরিবারকে বিআরটিএর মাধ্যমে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সহায়তা দেওয়া হবে। এ ছাড়া দুর্ঘটনায় জড়িত গাড়ির মালিকপক্ষকে শনাক্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি মো. আমজাদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটির নম্বর ১১। অভিযুক্ত চালককে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যৌথভাবে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আইআইইউসির ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হন। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী ও একজন পথচারী আহত হন। দুর্ঘটনার প্রতিবাদে নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ আট দফা দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মামলা দায়ের, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চালককে গ্রেপ্তার, চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ, ফুটওভারব্রিজ নির্মাণ, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা।
জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিশেষ করে ফুটওভারব্রিজ নির্মাণের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিক্ষার্থীদের আট দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews