1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে আগুনে পুড়ে যাওয়া তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে আগুনে পুড়ে যাওয়া তিন পরিবারকে আর্থিক সহায়তা দিলেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

মোঃকামাল হোসাইন ফয়সাল, মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ১নং মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ীতে খলিল আকন,গফফার আকন ও রুস্তম আকন এর পুড়ে যাওয়া তিনটি ঘর শুক্রবার জুম্মাবাদ পরিদর্শন করেন সাবেক সফল স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী বর্তমান সংসদ সদস্য জনাব আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী । এ সময়
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) দেশ ও জনগণের দল। যেকোনো দুর্যোগ
দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করাই আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। এ সময় উপস্থিত ছিলেন মাধবখালী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব শাহিন চৌধুরী পাশা, সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, মনির হোসেন খন্দকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মনজু বিশ্বাস, সমাজ সেবক জনাব জাকির হোসেন আকন, এলাকার সাধারণ জনগন, বিভিন্ন রাজনৈতিক
ব্যক্তিবর্গ।

গত (২৪শে ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১.১৫ ঘটিকায় সময় প্রথমে মোঃ গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে।

স্থানীয় সূত্রে জানা যায় নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মোঃ খলিল আকন,মোঃ গফফার আকন,ও মোঃ রুস্তম আকনের মোট ৩টা ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় দুইঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট