1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাবলু হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর

যশোরের কেশবপুরে উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা, অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুক্তার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন।সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুল সামাদ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুক্তার আলী বলেন,মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।তাদের কল্যাণ ও অধিকার রক্ষায় গঠিত এই সমিতি যেন টিকে থাকে এবং সামনের দিকে এগিয়ে যায়, সে বিষয়ে তিনি সবসময় সহযোগিতা করবেন। তিনি আরও বলেন,সংগঠনের কার্যক্রম পরিচালনায় যেকোনো সমস্যা দেখা দিলে তা আইন অনুযায়ী সমাধানের জন্য তিনি পাশে থাকবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও সম্ভাবনার বিষয় নিয়ে মতামত তুলে ধরেন।এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট