1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি, পিরোজপুর:

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর শহরের নায়োরী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুজনের সভাপতি সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম এবং সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন পিরোজপুর জেলা পরিষদ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহামদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশাকে যারা কলুষিত করে এবং অপসাংবাদিকতার মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি সাংবাদিকতার মর্যাদা ও পেশার সুনাম অক্ষুণ্ণ রাখতে সকল সাংবাদিককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি প্রশাসন, রাজনীতি ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট