1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়ায় ভেজাল জিরা তৈরির দায়ে মসলা কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

বগুড়ায় ভেজাল জিরা তৈরির দায়ে মসলা কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় ভেজাল জিরা মসলা তৈরির অভিযোগে একটি মসলা কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে।সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর (পূর্বপাড়া) এলাকায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এবং র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ খাদ্য অধিদপ্তর, বগুড়া।ভ্রাম্যমাণ আদালতে ভেজাল জিরা মসলা উৎপাদনের অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৫ ও ২৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং ৫৮ ধারায় কারখানার মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. জাহিদুর রহমান।র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট