1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ লক্ষ্য ছিলেন ব্যবসায়ী কামরুজ্জামান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ লক্ষ্য ছিলেন ব্যবসায়ী কামরুজ্জামান

লিটন শেখ:
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

লিটন শেখ:

গাজীপুরের টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী ও মায়ের দোয়া রিয়েল এস্টেট-এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামানকে লক্ষ্য করে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। শনিবার রাত পৌনে ৮টার দিকে তার অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে কয়েকজন অজ্ঞাত যুবক কামরুজ্জামানের অফিসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা আশপাশের দোকানদারদের কাছে কামরুজ্জামানের অবস্থান সম্পর্কে খোঁজখবর নিতে থাকে। একপর্যায়ে তারা অফিসের নিরাপত্তারক্ষী নান্টুকে ডেকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে গিয়ে ‘কামরুল কোথায়’ বলে জানতে চায়।

নিরাপত্তারক্ষী নান্টু জানান, যুবকদের কথাবার্তায় অস্বাভাবিকতা লক্ষ্য করে তিনি তাদের ভদ্রভাবে কথা বলতে বলেন এবং প্রশ্ন করেন কেন তারা এভাবে খোঁজখবর নিচ্ছে। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা দ্রুত একটি নোহা মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ী কামরুজ্জামান জানান, ঘটনার মাত্র দুই মিনিট আগে তিনি অফিসের সামনে অবস্থান করছিলেন। পরে নিজের গার্ডেনে প্রবেশ করার পরপরই গুলির শব্দ শুনতে পান। তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আগে থেকেই অফিসের আশপাশে অবস্থান নিয়েছিল।খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, একটি তাজা গুলি ও একটি ব্যাগ উদ্ধার করেছে বলে জানা গেছে।

গুলির খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এতে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। জিএমপির সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি, টঙ্গী এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট