1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে ডাকাতি-ছিনতাই, চুরি ও মাদকসহ ১৩ মামলার আসামি মিলন র‍্যাবের হাতে গ্রেফতার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে ডাকাতি-ছিনতাই, চুরি ও মাদকসহ ১৩ মামলার আসামি মিলন র‍্যাবের হাতে গ্রেফতার

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল।র‍্যাব সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ছিনতাইকারী, ডাকাত, অপহরণকারী, প্রতারকসহ নানা অপরাধে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির সদস্যরা গত ৯ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশ অ্যাসল্টসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং মোট ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি মিলনকে গ্রেফতার করা হয়।র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থেকে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মিলনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া থানায় দায়ের করা চোরাই মালামাল সংরক্ষণ সংক্রান্ত মামলা, শাহ মখদুম থানায় মারধর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা এবং তানোর থানায় চুরির অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য।এছাড়াও কাশিয়াডাঙ্গা থানায় বাড়িঘরে চুরি সংক্রান্ত মামলা, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলা এবং বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলায় তিনি অভিযুক্ত রয়েছেন। পাশাপাশি পূর্বের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ অনুযায়ী দায়ের করা মামলাতেও তার নাম রয়েছে। এছাড়া জুয়া আইনের একটি মামলাতেও তিনি অভিযুক্ত বলে জানা গেছে।র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৫ রাজশাহী সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট