1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলবাসী বিধান দাসকে হাসপাতালে দেখতে গেলেন মোঃ রিয়াজ হোসেন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

বাউফলবাসী বিধান দাসকে হাসপাতালে দেখতে গেলেন মোঃ রিয়াজ হোসেন খান

মোঃ রুবেল হোসেন  পটুয়াখালী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মোঃ রুবেল হোসেন  পটুয়াখালী জেলা প্রতিনিধি 

পটুয়াখালীর বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিধান দাস এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বরিশালের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান রাহাত আনোয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।৯ মাচ সোমবার রাতে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।আহত বিধান দাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাউফলের কৃতি সন্তান মোঃ রিয়াজ হোসেন খান, পিপিএম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ।এ সময় তিনি আহতের শয্যাপাশে উপস্থিত থেকে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।তিনি বিধান দাসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন,তাদের মানসিকভাবে সান্ত্বনা দেন এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হলেও তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।এ সময় মোঃ রিয়াজ হোসেন খান আহত বিধান দাসের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।মানবিক এই উদ্যোগে পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, দায়িত্বশীল পদে থেকেও মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় তার এ সফর প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট