1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আলীকদমে অসুস্থ,গরিব ও অনাথ শিশুদের পাশে বিজিবি(৫৭) আর্থিক সহায়তা প্রদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

আলীকদমে অসুস্থ,গরিব ও অনাথ শিশুদের পাশে বিজিবি(৫৭) আর্থিক সহায়তা প্রদান

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মুহাম্মদ সালাহ্ উদ্দীন, আলীকদম (বান্দরবান) 

বান্দরবানের আলীকদম উপজেলায় গুরুতর অসুস্থ ব্যক্তি ও অনাথ শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক আলীকদম উপজেলার আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নে বসবাসরত শারীরিকভাবে অক্ষমতাজনিত মোট ১৩ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা গ্রহণের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। একইসঙ্গে ৪ জন অনাথ শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বাবদ প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘‘অপারেশন উত্তরণ’’ কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও অসহায় বাঙালিদের জন্য নিয়মিত বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এর মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। অনুদান প্রদান অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদবির বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ ধরনের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট