1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পানছড়িতে নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

পানছড়িতে নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নারী সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। ৮ মার্চ (রবিবার) সকাল ৯টায় পানছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, নারীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দ্বিপায়ন চাকমা, তথ্য আপা অন্তরা চাকমা, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং লক্ষ্মীছড়ি মহিলা কলেজের প্রফেসর মার্টিনা দেওয়ান। এছাড়া অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও কন্যাশিশু ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন। এদিকে একই দিন সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লতিবান কমিউনিটি সেন্টারে আদিবাসী নারীদের অংশগ্রহণে পৃথক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর বালা চাকমার সভাপতিত্বে এবং সবিতা চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় নারী নেত্রী মানেক পুদি চাকমা, শেফালী চাকমা, সুজাতা চাকমা, লিমি চাকমা, অপরাজিতা চাকমা, সুবর্ণা খীসা, মুকুলিকা চাকমা ও আশা চাকমা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন এবং নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন বিষয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট