1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফরিদপুরে চকবাজার মার্কেটে মোবাইল কোর্ট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

ফরিদপুরে চকবাজার মার্কেটে মোবাইল কোর্ট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

মো: শাহীন হাওলাদার
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

মো: শাহীন হাওলাদার

অদ্য ০৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের পরিচালনায় ফরিদপুর সদর উপজেলার চকবাজার মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে চকবাজার মার্কেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। বিশেষ করে শাড়ি, কাপড় ও তৈরি পোশাকের দোকানগুলোতে মূল্য তালিকা, পণ্যের সঠিক তথ্য এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়গুলো যাচাই-বাছাই করা হয়। এ সময় অনিয়মের প্রমাণ পাওয়ায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের প্রতিনিধিসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ফরিদপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট