1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভারতে ঢুকে পড়া মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে তুলে দিল পুলিশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান* পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধ ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সুনামগঞ্জ জেলা জমিয়তের বিক্ষোভ মিছিল। গভীর শোকের ছায়াঃ-বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই স্ত্রীর প্রতি স্বামীর সম্মান মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫

ভিডিও সংবাদ 👇👇

ভারতে ঢুকে পড়া মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে তুলে দিল পুলিশ

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার,

নিজের অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করা এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে এনে দেড় বছর পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে খবর পাওয়া যায় যে, এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি নাগরিক ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। বিষয়টি জানার পর বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ৭ মার্চ তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। পরে তাকে দোয়ারাবাজার থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। দেশে ফিরিয়ে আনার পর তার শারীরিক অবস্থা দুর্বল মনে হওয়ায় পুলিশ প্রহরায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এদিকে তার পরিচয় শনাক্ত করতে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়াতেও তার ছবি ও তথ্য প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ মার্চ সুজন মিয়া নামে এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে জানান, ওই ব্যক্তি তার শ্যালক। পরে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম রাজিব মিয়া (২৫)। তিনি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম রইজল মিয়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাজিব মিয়া প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাজিব মিয়ার পিতা রইজল মিয়া দোয়ারাবাজার থানায় উপস্থিত হলে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ছেলেকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট