1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু, সচেতনতার আহ্বান ভূমিমন্ত্রীর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু, সচেতনতার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

অপ দাস , ব্যুরো প্রধান, রাজশাহী

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ কাজে সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্দেশ্য হলো বর্ষা মৌসুম শুরুর আগেই সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করা এবং জনসচেতনতা বাড়ানো।ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে প্রতি শনিবার দেশব্যাপী নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার ঘোষণা দিয়েছেন।এই কর্মসূচির আওতায় বিভিন্ন এলাকায় বাড়ির আঙিনা, ড্রেন, খাল, পুকুর ও জলাবদ্ধ স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়।তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বাহুল্যপূর্ণ আয়োজনের প্রয়োজন নেই। মূল লক্ষ্য হওয়া উচিত পরিবেশ পরিষ্কার রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে অনেক স্থানে পরিবেশ নোংরা হয়ে পড়েছে। এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগে সেই পরিস্থিতি পরিবর্তন করা। তিনি বলেন, অতীতের ভুল নিয়ে বিতর্কে না গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নদী-নালা ও খাল পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার কমবে এবং মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমে আসবে।তিনি আরও বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা যাতে কোথাও প্রজননের সুযোগ না পায়, সে লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন রাজশাহী। এতে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন এবং নওহাটা পৌরসভা।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তার সেই আহ্বানের ধারাবাহিকতায় ১৪ মার্চ থেকে প্রতি শনিবার সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়, যা ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট