1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম

স্টাফ রিপোর্টার,রাজশাহী 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,রাজশাহী 

রাজশাহীর বাগমারা উপজেলায় পিঁয়াজের দামে ধস নেমেছে। উপজেলার প্রায় সব হাটবাজারে বর্তমানে পিঁয়াজ বিক্রি হচ্ছে মণপ্রতি মাত্র ২০০ থেকে ২৬০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পিঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করলেও এখন সেই টাকা তুলতে হিমশিম খাচ্ছেন। বাগমারার বিভিন্ন হাট- তাহেরপুর, শিকদারী,ভবানীগঞ্জ, হামিরকুৎসা সহ অন্যান্য এলাকায় একই চিত্র দেখা গেছে। হাটে পিঁয়াজ নিয়ে আসা কৃষকরা হতাশ হয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

কৃষকরা বলছেন, পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি হিসাব করলে এই দামে পিঁয়াজ বিক্রি করা মানে লোকসান গোনা। দ্রুত সরকারিভাবে বাজার নিয়ন্ত্রণ ও কৃষকদের সহায়তার দাবি জানিয়েছেন তারা।এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট