1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited- এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় ইয়াবা আটক মোটরসাইকেলে নতুন করের বোঝা মধ্যবিত্তের চলার পথে অন্তরায় অ স্ত্র মহড়ায় রাতের রাজত্বে ‘জাহেদ বাহিনী’, জিম্মি এলাকাবাসী ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় বাবার মৃ ত্যু, হাসপাতালে মেয়ে বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরি আলীকদমে হাম ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের পাশে-* বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জ ব্দ হোসেনপুরে কৃষকদের জাঁক জমক অংশগ্রহনে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার। কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকার চাঁদাবাজি সংলাপে জামায়াত ও বিএনপি এমপির বাগ্বিতণ্ডা

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-২ আসনে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে ডিও দিয়েছেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠাসহ ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে একটি আলোকিত অঞ্চলে রূপান্তরিত করতে ৩টি বেইলী ব্রিজের স্থলে পাকা ব্রিজ নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে ডিও দিয়েছেন ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এমপি।

এরই প্রেক্ষিতে বুধবার (১ লা এপ্রিল) সংশ্লিষ্ট বিভাগের সচিবকে ব্রিজ নির্মাণের পূর্বে নক্সা প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন হবিগঞ্জ-নবীগঞ্জ-শেরপুর ( আউশকান্দি) সড়কে বালিখাল বেইলী ব্রিজ, হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে রত্না বেইলী ব্রিজ ও শুটকি বেইলী ব্রিজ অবস্থিত।

৩টি নদীর উপর ৩৪ বছর পূর্বে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বর্ণিত ৩টি ব্রিজ স্থাপন করেন। বর্তমানে ব্রিজগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। প্রায়ই এসব ব্রিজের পাটাতন পড়ে যায় এবং জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জনসাধারণের দূরাবস্থা লাঘবে জরাজীর্ণ বেইলী ব্রিজের স্থলে ৩টি পাকা ব্রিজ তৈরি জরুরী। যেহেতু ব্রিজ তৈরির আগে নক্সা প্রণয়ন করতে হয়, তাই জরুরী ভিত্তিতে ৩টি ব্রিজের নক্সা প্রণয়নের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্রতি ডিওলেটারের মাধ্যমে দাবি জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট